রাজনগরে মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা চুরি

বিডি নিউজ ৬৪: মৌলভীবাজার রাজনগর উপজেলার আট নম্বর মনসুর নগর ইউনিয়নের মহলাল বাইতুল আতিক জামে মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।

মসজিদের ইমাম সোলেমান হোসেন এ তথ্য জানিয়েছেন। আট নম্বর মনসুর নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিলন বখত বলেন, মসজিদের দানবাক্স থেকে কত টাকা চুরি হয়েছে তা জানা যায়নি। চুরির বিষয়টি পুলিশকে জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *