রবীন্দ্রনাথ আমাদের জীবনে প্রবলভাবে উপস্থিত : সংস্কৃতিমন্ত্রী

বিডি নিউজ ৬৪: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ১৯৭৫ সালের পর দেশকে ভুল পথে পরিচালনার চেষ্টা করা হয়েছে। তাতে কেউ কেউ বিভ্রান্ত হয়েছেন। আমরা এর শিকার হচ্ছি সাম্প্রতিক সময়ে। উল্টো পথে হাঁটার কারণে আজ সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা পরিচালিত হচ্ছে। রবীন্দ্রনাথের শিক্ষা থেকে বিচ্যুৎ হওয়ার কারণেই এগুলো হচ্ছে।

তিনি বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নতুন দেশ দিয়েছেন, আর এ নতুন দেশের অভ্যুদয়ের চেতনা আমরা পেয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। রবীন্দ্রনাথ আমাদের জীবনে প্রবলভাবে উপস্থিত। শুক্রবার রাজধানীর উত্তরা ক্লাবে দুই দিনব্যাপী রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রযুক্তির এ যুগে ইন্টারনেট থেকে সবাই তথ্য সংগ্রহ করেছেন, জ্ঞান নয়। এর কারণে নানা সমস্যা তৈরি হচ্ছে। এর ফলেই গুলশানের মতো ঘটনা ঘটেছে। আমাদের শিক্ষায় মানবিকতা-ভ্রাতৃত্ব-নান্দনিকতার অভাব তৈরি হয়েছে। শিক্ষাব্যবস্থায় মানবিকবোধের জায়গা তৈরি করা না হলে দানব তৈরি হবে। সম্মেলন আয়োজক তিনটি বিশ্ববিদ্যালয় ছাড়াও জাপান, চীন, ভারতসহ দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রথিতযশা রবীন্দ্র গবেষকগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *