ক্যাটরিনার ‘‌বার বার দেখো’-র জমাটি ট্রেলার ‌[দেখুন ভিডিও]

ট্রেলার দেখে গল্পটা নাগাল পাওয়া মুশকিল। তবে ‘‌বার বার দেখো’ আর পাঁচটা প্রেমের ছবির মতো নয়, এটা আন্দাজ করা যায়। দিয়া (‌ক্যাটরিনা কাইফ)‌ ও জয় (‌সিদ্ধার্থ মালহোত্রা)‌–র প্রেম। সমস্যা শুরু হয় ঠিক বিয়ের কথা উঠতেই। প্রথমে রাজি হলেও, পরে বিয়ে নিয়ে বেঁকে বসে জয়। বন্ধুর বিয়ের পার্টির মধ্যেই ঝগড়া শুরু হয়, শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে জয় ঘুমিয়ে পড়ে। তার পরেই সময় পাল্টে যায়, সম্ভবত ভবিষ্যতের দিকে টাইম ট্রাভেল করে এগিয়ে যায় সে। দেখতে পায় কয়েক বছর পরে কি হচ্ছে। ব্যাস, ট্রেলারে এতটুকুই। ছবির গান ‘‌কালা চশমা’ ইতিমধ্যে ৬০ লাখ মানুষ দেখে ফেলেছেন। তিন দিনের মাথায় ট্রেলারেও পড়েছে প্রায় ৩০ লাখ হিট। সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে সিনেমা হলেও যে ভিড় বাড়বে, তা বলাই যায়। ‌

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *