বিডি নিউজ ৬৪: জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সোনাকুড় গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মন্দিরে হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ ১৩ জন আহত হয়েছে।
শুক্রবার রাতে সোনাকুড় সর্বজনীন মন্দিরে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- বাপ্পী শীল (২২), অমিত বিশ্বাস (২২), রুহি দাস (৪৫), বেবী বিশ্বাস (৪৫), সন্ধ্যা বিশ্বাস (৩৫), নেহা রানী দাস (৬৫), কুবজা বিশ্বাস (৭০), পারুল বিশ্বাস (৭০), অমিত বিশ্বাস (২৫), বিপুলা বিশ্বাস (৫৫), আতশী বিশ্বাস (৪৫), কণিকা (৪০) ও সঞ্জিত বিশ্বাস (৫০)।
এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, উপজেলার গাজীরহাট ইউনিয়নের সোনাকুড় গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত সাড়ে ৮টার দিকে মন্দিরের নামযজ্ঞ অনুষ্ঠান চলাকালে প্রতিপক্ষরা হামলা চালায়। এতে মন্দিরে থাকা ১৩ জন আহত হয়েছে। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল