এবার রিলিজ হচ্ছে পরীমনির ব্যয়বহুল আইটেম গান

বিডি নিউজ ৬৪: দুই বাংলার চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান রিলিজ হতে যাচ্ছে। আর এই আইটেম গানটি হচ্ছে টিজারেই সাড়া ফেলে দেওয়া পরীমনি অভিনীত ছবি ‘রক্ত’-র। সম্প্রতি যৌথ প্রযোজনার ছবি ‘রক্ত’-র টিজার প্রকাশিত হওয়ার পর তা দর্শক-সমালোচকদের কাছে ব্যপক জনপ্রিয়তা পায়।

আসন্ন ঈদুল আযহায় বাংলাদেশে শতাধিক এবং কলকাতায় ১৩০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমণি অভিনীত ‘রক্ত’। বিগ বাজেটের এই ছবিতে নতুন রুপে অ্যাকশন কুইন হিসেবে দেখা যাবে তাকে। টিজারেও তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। জানা গেছে, শনিবার রাত ৮টায় ‘ডানা কাটা পরী’ শিরোনামে আইটেম গানটি ইউটিউবে প্রকাশিত হবে।

গানটির সুর করেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায় এবং কন্ঠ দিয়েছেন কনিকা কাপুর। ‘ডানা কাটা পরী’র নৃত্য পরিচালনা করেছেন করেছেন বাবা যাদব। টিজারের পর আইটেম গানেও দর্শকদের মাতিয়ে দেবেন পরীমনি এটাই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *