রাজবাড়ীতে পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ ৫

বিডি নিউজ ৬৪: রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে ট্রলার ডুবে পাঁচজন নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কালুখালীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিক নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে কালুখালী থানার ওসি নুরে আলম ফকির বলেন, সন্ধ্যায় আনুমানিক ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার উপজেলার হরিণবাড়ি থেকে সাদারচর যাচ্ছিল।

তিনি আরো বলেন, “পদ্মার প্রবল স্রোতের মধ্যে হরিণবাড়ি বাজার সংলগ্ন একটি ব্রিজের নিচে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরিয়ে উঠে আসলেও পাঁচজন তলিয়ে যায়।”

স্থানীয়দের নিয়ে প্রাথমিক অনুসন্ধান কাজ শুরু হলেও রাজশাহী ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি নুরে আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *