নিষিদ্ধ প্রেমের সাধনা

বিডি নিউজ ৬৪: নিষিদ্ধ প্রেমের গল্প ছবির আইটেম গানে কণ্ঠ দিলেন সাধনা মজুমদার। ‘আবিদ রনির লেখা সুর, কম্পোজিশনে কণ্ঠ কণ্ঠের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটলো পাহাড়ি কন্যা খ্যাত সাধনা মজুমদারের।

২০০৮ সালের ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। আদিবাসীদের নিয়ে গানে মুগ্ধ হয়েছিলেন ইমতিয়াজ আহমেদ বুলবুলসহ বিচারক প্যানেল। এরপর কেটে গেছে অনেক সময়। এর মধ্যে অনেক দ্বৈত কণ্ঠের কাজ করা হলেও চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া হয় নি। রুলে আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির মাধ্যমে প্লব্যাকে আসেন সাধনা। ছবির আইটেম গানে সাধনার কণ্ঠে ঠোঁট মেলাবেন সিমলা।

কালের কণ্ঠের সাথে আলাপকালে সাধনা বলেন, ‘এটাই আমার প্লেব্যাক তারমধ্যে প্রথমে আইটেম গানে কণ্ঠ দিলাম। যদিও অনেকগুলো ভাল ভাল কাজ করার  অভিওজ্ঞতা রয়েছে, তবু এই গান নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত।

সাধনার শিগগির একটি একক অডিও অ্যালবাম প্রকাশিত হবে। এছাড়াও তিনি আগামী মাসে একটি গানের স্কুল খুলতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *