বিডি নিউজ ৬৪: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হাইপারটেনশন ওষুধ কার্ভোডিলল রপ্তানি শুরু করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গিতে বেক্সিমকো ফার্মার কারখানা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
রাষ্ট্রদূত সকালে কারখানা চত্বরে পৌঁছালে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে আমেরিকান রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন বিভাগের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় ওষুধ উৎপাদন প্রক্রিয়া দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে কারখানার সামনে স্থাপিত একটি ম্যুরাল উদ্বোধন করেন মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বর্তমানে আমেরিকাসহ বিশ্বের ৫০টি দেশে বেক্সিমকো ফার্মার ওষুধ রপ্তানি হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল