হাসনাত-তাহমিদের দশদিনের রিমান্ড চায় পুলিশ

বিডি নিউজ ৬৪: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের দশদিন করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বুধবার রাতে গুলশান ও বারিধারা এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট)  দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *