পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌ মন্ত্রী

বিডি নিউজ ৬৪: মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি সার্ভিসের অব্যাহত অচলাবস্থা নিরসনের লক্ষ্যে উভয় ঘাট পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে পাটুরিয়া ঘাট পরিদর্শন শেষে কপোতী ফেরি যোগে দৌলতদিয়া ঘাটে পৌঁছান তিনি।

এরপর দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে ঘাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিং এ তিনি বলেন, এই নৌ রুটে নির্বিঘ্নে যাত্রী পারাপারে উন্নতমানের ফেরি নৌ বহরে যুক্ত করা হবে। ঈদের আগেই এই নৌ রুটের ফেরি সার্ভিস স্বাভাবিক হবে। শিগগিরই চালু করা হবে আরিচা নরাদহ ফেরি সার্ভিস।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিআইডব্লিউটিএ’র মেম্বার অপারেশন ভোলানাথ দে, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শেখ মোহাম্মদ নাছির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *