মুম্বাই–গোয়া সেতু ভাঙায় মৃতের সংখ্যা বাড়ল

বিডি নিউজ ৬৪: ভারতের মহারাষ্ট্রে কয়েকদিনের তুমুল বর্ষণে সাবিত্রী নদীতে ভেঙে পড়েছিল ব্রিটিশ আমলে তৈরি মুম্বই–গোয়া জাতীয় সড়কের সেতু। এবং সেই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়। জানা গিয়েছিল, দুটি বাস নদীতে পড়ে। তাতে নিখোঁজ হন ২০ জন, ২ জনের মৃতদেহ পাওয়া যায়।

সেই বাসের নিখোঁজ যাত্রীদের উদ্ধারের কাজে নেমেই বৃহস্পতিবার আরও ২ জনের মৃতদেহ পাওয়া গেল, তাদের মধ্যে একটি বাসের চালকও রয়েছেন। গাড়ির চালক এস এস কামালের মৃতদেহ পাওয়া গেছে ভাঙা সেতুর থেকে প্রায় ১০০ কিমি দূরে।

বিপর্যয় মোকাবেলা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, তাই কাজ কিছুটা কম। তবে তারা ক্ষতিগ্রস্ত অঞ্চলেই থাকবেন।

কয়েকদিন আগেই খরায় কবলিত মহারাষ্ট্রে এখন এতই বৃষ্টি যে উত্তর ও পশ্চিম অংশের পরিস্থিতি মোকাবিলায় উচ্চ সতর্কতা জারি করেছে সরকার।

জানানো হয়েছে, যে কোনো পরিস্থিতি সামলাতে তারা প্রস্তুত। যদি দরকার হয় আরও উদ্ধারকারী দল ডাকা হবে। তবে আপাতত সে প্রয়োজন নেই। অন্যদিকে, নতুন করে অতিবৃষ্টির চোটে বন্যা হয়ে গেছে নাসিকে। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *