সাকিবদের হারিয়ে সিপিএলের ফাইনালে গায়ানা

বিডি নিউজ ৬৪: ব্যাট হাতে ৪ বলে ২ রান। ৪ ওভার বোলিংয়ে ২০ রান। উইকেট নেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দারুণ গুরুত্বপূর্ণ প্লে-অফের লড়াইয়ে এই হলো সাকিব আল হাসানের পারফরম্যান্স। পরিস্থিতি বিবেচনায় বোলিংটা চমৎকার। একটি ক্যাচ না পড়লে আরো ভালো কিছু হতে পারতো। তবে সব মিলিয়ে সাকিবের মেধা ও ম্যাচের গুরুত্ব বিবেচনায় খুব উল্লেখ্য কিছু না। গায়ানা আ্যামাজন ওয়ারিয়র্সকে হারাতে আরো ভালো কিছু দরকার ছিল। পারেননি সাকিবরা। তাদের জ্যামাইকা তাল্লাওয়াহসকে ৪ উইকেটে হারিয়ে এবারের সিপিলের ফাইনালে উঠে গেলো গায়ানা।

বাংলাদেশ সময়ে আজ বৃহস্পতিবার সকালে সেন্ট কিটসে হলো এই লড়াই। সাবেক চ্যাম্পিয়ন জ্যামাইকার ফাইনালে ওঠার আশা এখনো আছে। প্রথম কোয়ালিফায়ারে জেতা দলকে হারাতে পারলে ফাইনালে গায়ানারই মুখোমুখি হবে তারা। ফাইনালে ওঠার লড়াই ৮ উইকেটে ১৪৬ রান করেছিল জ্যামাইকা। জবাবে, ২ বল হাতে রেখে ৬ উইকেটে ১৫০ রান তুলে ফাইনালে গায়ানা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে জ্যামাইকার শুরু ও শেষে ব্যাপক অমিল। ১৬ ওভারে ৪ উইকেটে ১২০ রান তুলেছিল তারা। কিন্তু শেষ ৪ ওভারে যখন রান বেশি হওয়ার কথা তখন ডুবলো তারা। ৪ উইকেট হারালো। রান তুললো মাত্র ২৬। শেষের ওই চার আসামীর একজন সাকিব। মাত্র ২ রান করেই রায়াদ এমরিটের বলে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন। আন্দ্রে রাসেল (১১) বিদায় নেন সাকিবের আগের ওভারে। ৩ উইকেট নেওয়া এমরিট শেষে ২ উইকেট নিয়ে ক্ষতি করেছেন জ্যামাইকার।

জ্যামাইকার অধিনায়ক ক্রিস গেইলের হতাশা থাকতেই পারে। শাডউইক ওয়ালটন (১৬) ফিরলেন। এরপর কুমার সাঙ্গাকারার সাথে মিলে গেইল দলকে নিয়ে গেলেন ৭২ রান পর্যন্ত। ৩৬ বলে ৩৩ রান করেছেন গেইল। ইনিংস শেষে তার রানই সর্বোচ্চ। সাঙ্গাকারা ২০ ও রভম্যান পাওয়েল ২৩ রান করে যাওয়ার পর জ্যামাইকার ব্যাটিং হতাশার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *