বিডি নিউজ ৬৪: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার রাতে সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে দুই বেসামরিক নাগরিক। প্রায় মাসব্যাপি দীর্ঘ সহিংসতা ও ধর্মঘট প্রতিবাদের মধ্যে নতুন করে এ নিহতের ঘটনা ঘটল। এ ঘটনার প্রতিবাদে বুধবার প্রতিবাদে জ্বলে উঠেছে কাশ্মীর। পুলিশ জানিয়েছে, হাজার হাজার মানুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছে। এ সময় আন্দোলনকারীরা ভারতবিরোধী স্লোগান দিচ্ছিলেন। এ অঞ্চলের মূল শহর শ্রীনগর ও এর পার্শবর্তী পামপোরে বিক্ষোভ প্রদর্শন করেছেন প্রতিবাদী জনতা। স্থানীয়রা জানিয়েছেন, রাতে নিহত দুই ব্যক্তির একজনের জানাজা পড়া শেষে কয়েক হাজার নামাজির ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে ভারতীয় বাহিনী।
মঙ্গলবার শেষরাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের থামিয়ে দেয় ভারতবিরোধী আন্দোলনকারীরা। একপর্যায়ে তাকে গুলি করে হত্যা করে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহত হওয়া অপর ব্যক্তি শ্রীনগরের একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী ছিলেন। তার পরিবার অভিযোগ করেছে, আধাসামরিক বাহিনীর সৈন্যরা তাকে গুলি করে হত্যা করেছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মাসজুড়ে সাম্প্রতিক বছরে সবচেয়ে বড় ভারতবিরোধী আন্দোলন দেখা দেয়। ৮ জুলাই বিদ্রোহী নেতা বুরহান ওয়ানিকে ভারতীয় বাহিনী হত্যা করার পর এ আন্দোলন তীব্র আকার ধারণ করে। টানা সহিংসতায় কাশ্মীরের ৫০ বেসামরিক নাগরিক ও এক পুলিশ নিহত হন। ভারত শাসনের অবসানের দাবিতে ধর্মঘট ঢাকায় টানা ২৬ দিন দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্কুল বন্ধ রয়েছে। ভারতবিরোধী আন্দোলনে দেশটির সামরিক বাহিনীর হাতে এ পর্যন্ত ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল