মধ্য আগস্টে আসবে ইংল্যান্ডের নিরাপত্তা দল

বিডি নিউজ ৬৪: গত বছরটাতে বাংলাদেশ সফরে এসেছে একের অধিক বিদেশি দল। সেই ধারাবাহিকতায় এ বছরের শুরুতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বেশ ভালোভাবেই শেষ হয়েছিল। যদিও ওই সময় নিরাপত্তার অযুহাত দেখিয়ে যুব বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কি না তা নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ইংল্যান্ড সিরিজের সর্বশেষ অবস্থা কী তা আজ জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। বুধবার বিকেলে বেক্সিমো কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরই ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। এই কারণে আগস্টের মাঝামাঝি সময়ে তাদের একটি নিরাপত্তা দল ভারত সফরে আসবে, নিরাপত্তার সব কিছু খতিয়ে দেখার জন্য। ওই দলটিই ঠিক ওই সময় বাংলাদেশেও আসবে। এখানে তারা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে কি আসবে না।’

বাংলাদেশের ওয়ানডে এবং টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বাস করেন, ক্রিকেটের সংষ্কৃতির স্বার্থে হলেও ইংলিশরা বাংলাদেশে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *