বিডি নিউজ ৬৪: জেলার কালীগঞ্জ উপজেলার মিশনপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র ফজলে রশিদ রাব্বি (১৭) নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে তার বন্ধু রকি।
বুধবার দুপুর দেড়টার দিকে কালীগঞ্জ-কোলা সড়কের মিশনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়লা গ্রামের বজলুর রশিদ নান্নুর ছেলে ও শহীদ নুর আলী কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাব্বি ও তার বন্ধু রকি মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে কোলা-কালীগঞ্জ সড়কের মিশন পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করে। আহত রকিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল