যে সব নেতা ট্রাম্পকে ভোট দিচ্ছেন না

যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্টনির্বাচনকে কেন্দ্র করে জমে ওঠেছে কথার লড়াই। এই লড়াইয়ে অনেকখানি এগিয়ে রয়েছেন রিপালিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগ্রাসী ও বেফাঁস কথাবার্তার কারণে শুরু থেকেই সমালোচিত রিপালিকান দলের এই নেতা। এ কারণেই নিজ দলের অনেক নেতাও তার সমালোচনা করেছেন। এমনকি ওই দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা ৮ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে ভোট না দেয়ারও ঘোষণা দিয়েছেন। আসুন দেখে নেয়া যাক দলের কারা কারা তাকে ভোট দিচ্ছেন না।

ট্রাম্পকে ভোট দিচ্ছেন না যেসব রিপাবলিকান নেতা

প্রথমেই উল্লেখ করা যায় সাবেক ফার্স্ট লেডি ও জর্জ বুশের পত্নী বারবারা বুশের কথা। এরপর রয়েছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর, ২০১৬ প্রেসিডেন্ট প্রার্থিতার লড়াইয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী এবং প্রেসিডেন্ট বুশের ভাই ও সিনিয়র বুশের ছেলে জেব বুশ। এই দলে আরো রয়েছেন, সাবেক প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম কোহেন, আরিজোনা অঙ্গরাজ্যের সিনেটর জেফ জেফ ফ্লেক, সাউথ ক্যারোলিনার সিনেটর ও ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী লিন্ডসে গ্রাহাম, ম্যারিগোল্ডের গভর্নর ল্যারি হোগান, ওহিও অঙ্গরাজ্যের গভর্নর এবং প্রেসডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে অংশ গ্রহণকারী জন কাসিচ, ইলিনয়েসের সিনেটর মার্ক কিরক, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর এবং ২০১২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী মিট রমনে, ফ্লোরিডার কংগ্রেসম্যান ইলিয়ানা রোস লেহতিনেন এবং নেব্রাস্কার সিনেটর বেন সাসে।

হিলারিকে ভোট দিচ্ছেন যেসব রিপাবলিকান নেতা

কয়েকজন রিপাবলিকান নেতা কেবল ট্রাম্পের সমালোচনা করেই ক্ষান্ত হননি, তারা তার প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি কিলনটনকে ভোট দেবেন বলে জানিয়েছেন। তারা হলেন: যুক্তরাষ্ট্রের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড আর্মটেজ, সাবেক ট্রেজারারমন্ত্রী হান্ক পলসন, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রেন্ট স্কক্রফট, নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য রিচার্ড হান্না এবং রিপাবলিকান দলের তহবিল সংগ্রহকারী ম্যাগ হুইটম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *