বিডি নিউজ ৬৪: হজযাত্রীদের জন্য রোভার স্কাউটদের সেবাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিল, স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) মো. মহসিন, হজ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোহসীন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক আরশাদুল মুকাদ্দিস। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সম্পাদক এ কে এম সেলিম চৌধুরী।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (সমাজ উন্নয়ন) মু. ওমর আলী।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল