জঙ্গিবাদ নির্মূলে সর্বাত্মক প্রতিরোধের ডাক

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সর্বাত্মক প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ র্নিমূল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

ইস্টওয়েস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। সোমবার (১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আফতাব নগরের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘বাংলাদেশ সবসময়ই অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত। কিছু বিপথগামী জঙ্গির কারণে বাংলাদেশের সেই সুনাম ক্ষুণ্ন হতে দেয়া যাবে না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সর্বাত্মক প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ র্নিমূল করতে হবে।’

ইস্ট ওয়েস্টের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান বলেন, ‘আজ আমরা বাংলাদেশসহ সারা পৃথিবীর জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সমবেত হয়েছি। মনুষ্যত্ববোধ থাকলে কোনো মানুষ জঙ্গি বা সন্ত্রাসী হতে পারে না।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষার্থীরা জঙ্গিবাদবিরোধী নানান স্লোগান সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে। এ ছাড়া মানববন্ধন থেকে গুলশানের হলি আর্টিসান বেকারি এবং শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গিবাদী হামলায় নিহতের পরিবার-পরিজনদের প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *