বিডি নিউজ ৬৪: রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহতের নাম তৃষ্ণা রানী (২৬)।
মঙ্গলবার বেলা ৪টার দিকে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান কলাবাগান থানার এসআই রিয়াজ হাসান।
তিনি জানান, কলাবাগন বাস স্ট্যান্ডে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর লিংক নামের একটি বাসের ধাক্কায় তৃষ্ণা রানী গুরুত্ব আহত হন। পরে তাকে উদ্ধার করে আনোয়ার খান মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই রিয়াজ আরো জানান, তৃষ্ণা রানীকে ধাক্কা দেয়া বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে এসময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায় বলেও জানা তিনি।
নিহতের স্বামীর কিংসুক ঘোষ জানায়, তারা কলাবাগানের প্রথম লেকের ২৭ নম্বর বাসায় ভাড়া থাকেন। প্রতিদিনের মত আজও তৃষ্ণা রানী ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে কলাবাগান স্ট্যান্ডে এসে বাসের জন্য অপেক্ষায় ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল