ড্রেনে পড়ে নিহত শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ নয় কেন?

বিডি নিউজ ৬৪: রাজধানীর মিরপুর ও মহাখালীর স্যুয়ারেজ লাইনে পড়ে দুই শিশু নিহতের ঘটনায় তাদের পরিবারকে কেন ২০ লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভুইয়া।

পরে তিনি আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, গত ২২ জুলাই মিরপুরের কমার্স কলেজ সংলগ্ন স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু জুনায়েদ সাব্বির ও একই মাসের ১৫ তারিখে মহাখালীর বাস টার্মিনালের পেছনে স্যুয়ারেজ লাইনে পড়ে নিহত হয় শিশু সানজিদা। এ ঘটনায় জনস্বার্থে রিট করেন আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি।

আগামী ১৫ দিনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ম্যানহোল ও স্যুয়ারেজ লাইনের ঢাকনা সঠিকভাবে প্রতিস্থাপন করতে নির্দেশ দিয়েছেন আদালত। এবং ওয়াসা কর্তৃপক্ষকে আদালতের আদেশ প্রতিপালন সংক্রান্ত একটি রিপোর্ট আগামী  ১৩ অক্টোবরের মধ্যে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *