সম্পর্ক উন্নয়নে তুরস্ক সফরে মার্কিন সামরিক প্রধান

বিডি নিউজ ৬৪:তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে ভালো যাচ্ছে না তুর্কি-মার্কিন সম্পর্ক। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের দ্বিতীয় বৃহত্তম শক্তি তুরস্ক। দেশটির দাবি, অভ্যুত্থান চেষ্টার পর নির্বাচিত সরকারের পক্ষে সঠিক অবস্থান গ্রহণে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তাছাড়া তুর্কি কর্তৃপক্ষ মনে করে, এই অভ্যুত্থান চেষ্টার পেছনে নাটের গুরু হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুরস্কের নেতা ফেতুল্লাহ গুলেন।

এ নিয়েই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন শুরু। ফেতুল্লাহ গুলেনকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত চাওয়া হলেও তাকে ফেরত দেয়নি মার্কিন প্রশাসন। তবে তুরস্কের সঙ্গে অবনতি ঘটা সেই সম্পর্ক পুনরায় উন্নয়নের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। সে উদ্দেশ্যেই সোমবার আঙ্কারা সফর করেছে মার্কিন সামরিক প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড।

তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে সঙ্গে বৈঠকে তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন ডানফোর্ড। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তুরস্কের গণতন্ত্র এবং দেশটির জনগণের প্রতি সমর্থন জানিয়ে অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন ডানফোর্ড।

বিনালি ইলদিরিম বলেন, ‘আমাদের জাতি এবং গণতন্ত্রের বিরুদ্ধে সন্ত্রাসীদের অভ্যুত্থান চেষ্টার বিপক্ষে আমাদের বন্ধু এবং মিত্র যুক্তরাষ্ট্রের স্পষ্প মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ বৈঠকের আগেই মার্কির সামরিক প্রধানের মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, সফরে তিনি সাম্প্রতিক অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *