‘বাহুবলী’ থেকে সাদামাটা প্রেমিক প্রভাস!

বিডি নিউজ ৬৪: ভারতীয় সিনেমায় কালজয়ী সিনেমা হিসেবে স্থান করে নেয়া ঐতিহাসিক সিনেমা ‘বাহুবলী’তে গত তিন বছর ধরে মজে ছিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। বাহুবলী ছাড়া আর কোনো সিনেমায় তাকে অভিনয় করতেই দেখা যায়নি। তবে এবার ‘বাহুবলী’র রুদ্রমূর্তি ছেড়ে সাদামাটা প্রেমিক হিসেবে আসছেন তিনি।

২০১৪ সাল থেকে জনপ্রিয় নির্মাতা এসএস রাজামউলের ঐতিহাসিক সিনেমা ‘বাহুবলী’ নিয়ে ব্যস্ত আছেন তেলেগু সুপারস্টার প্রভাস। গত বছরের মাঝামাঝিতে ‘বাহুবলী দ্য বিগিনিং’ মুক্তি পাওয়ার পর সাড়া বিশ্বে তোলপাড় সৃষ্টি করে ছবিটি।

শুধু তাই না, বাহুবলীতে প্রভাসের অভিনয় তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। সেই সাথে বক্স অফিসে ভারতের কোনো সিনেমা হিসেবে সবচেয়ে বেশি আয়ের রেকর্ডও গড়ে ছবিটি। এত অনুপ্রেরণা পাওয়ার পর এখন ‘বাহুবলী দ্য কনক্লুশন’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত প্রভাস। তবে এরইমধ্যে শোনা যাচ্ছে, ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর পরেই তাকে দেখা যাবে একেবারে সাদামাটা প্রেমিকের চরিত্রে।

‘বাহুবলী’ সিনেমার আগে সাধারণত একটু অ্যাকশন আর প্রেমে ভরপুর সিনেমাতেই দেখা গেছে প্রভাসকে। বাহুবলীর পরেও তাই তিনি ফিরে যাচ্ছেন আগের মূর্তিতেই! তবে নাম ঠিক না হওয়া ওই সিনেমার পরিচালক বলছেন, প্রেমের ছবি হলেও এটা বিগ বাজেটের সিনেমা!

ভারতীয় সংবাদে প্রকাশিত খবর মারফত জানা গেছে, ‘বাহুবলী’র পর প্রভাস যে সিনেমাটি করতে যাচ্ছেন সেটা পুরোটায় একেবারে রোমান্টিক একটি ছবি। যার পরিচালনা করবেন রাধা কৃষ্ণ কুমার। বর্তমানে এই নির্মাতা ছবিটির লোকেশনে বিদেশ বিভুঁয়ে ঘুরে বেড়াচ্ছেন।

রাজামউলের ঐতিহাসিক ছবি ‘বাহুবলী’র শুটিং শিগগিরই শেষ হয়ে যাবে। আর তারপরেই আসছে বছরের জানুয়ারিতে রোমান্টিক ছবির শুটিং শুরু করবেন প্রভাস। প্রেমের গল্পে নায়িকা হিসেবে কাকে সাথে পাচ্ছেন প্রভাস সে বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্মতা নতুন কোনো মুখ খুঁজছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *