বিডি নিউজ ৬৪: প্রায়শই নানা উক্তি করে কিংবা বিতর্কিত ছবি পোস্ট করে খবরের শিরোনামে জায়গা করে নেন এক সময়েরর বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এবার নিজের সোশাল সাইটে একটি চুমুর ছবি পোস্ট করে রীতিমত আলোচনার ঝড় তুলছেন এই উঠতি সেলেব্রেটি!
বলিউডে প্রবেশের আগেই এই মুহূর্তে তারকাদের সন্তানের মধ্যে নানা বিতর্কিত কীর্তির ঘটনায় সবাইকে পেছনে ফেলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। এমনিতেই সোশাল সাইটে তার ভক্ত অনুরাগী বাড়ছে হুড়হুড়িয়ে, তারউপর থেমে থেমেই ভাইরাল হওয়ার মত ব্যাপারগুলোতে জড়িয়ে যাচ্ছেন তিনি। এবার সোশাল সাইটে ভাইরাল হল তার একটি চুমুর ছবি।
ভাইরাল হওয়া চুমুর ছবিতে জাহ্নবী কাপুরকে একটি ছেলের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা গেছে। শোনা যাচ্ছে ছেলেটির নাম শিখর পাহারিয়া। তার সাথেই নাকি এখন সম্পর্ক চলছে জাহ্নবীর।
সমালোচকদের দাবী, সিনেমায় আসার জন্যেই এমন বিতর্কিত কাণ্ড করছেন জাহ্নবী। যদিও এর আগে তামিল সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেও জাহ্নবী নাকি দিন গুনছে বলিউড দিয়ে অভিষেকের। আর তা হয়েও যেতে পারে করন যোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’-এর মধ্য দিয়ে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল