বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝালমাঠ বাহাড়া এলাকায় অভিযান চালিয়ে আটশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুকিত মাতুব্বর (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। মুকিত একই উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া পশ্চিমপাড়ার মৃত হাসেম মাতুব্বরের ছেলে।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) জাফর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঝালমাঠ বাহাড়া এলাকায় অভিযান চালায়। এসময় চার প্যাকেটে ৮০০ পিস ইয়াবাসহ মুকিতকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মুকিতের নামে মুকসুদপুর ও ভাঙ্গা থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল