চিরদিনের জন্য ভারত ছাড়ছেন নার্গিস ফাখরি

বিডি নিউজ ৬৪: ক’দিন আগেও বলিউডের ‘রকস্টার’ খ্যাত তারকা অভিনেত্রী নার্গিস ফাখরির ভারত ছেড়ে যাওয়ার খবরে শিরোনামে আসেন। তবে সেবার শেষপর্যন্ত ভারতে ফিরে আসলেও নাকি এবার সত্যিই ভারতকে চিরদিনের জন্য ‘গুড বাই’ বলছেন নার্গিস।

বলিপাড়ায় সাম্প্রতিক গুঞ্জন শোনা যাচ্ছে, ভারত ছেড়ে চিরদিনের জন্য আমেরিকায় চলে যাচ্ছেন সদ্য ‘আজহার’ ও ‘হাউজফুল ৩’-এ মাতিয়ে দেয়া অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে ভারত ছাড়ার প্রকৃত কারণ জানা না গেলেও ধারনা করা হচ্ছে প্রেমিক উদয় চোপড়ার প্রতি বিরাগবাজন হয়েই দেশ ছাড়ছেন এই অভিনেত্রী।

ভারতীয় বেশকিছু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি ভারত ছেড়ে সারা জীবনের জন্য আমেরিকায় পাড়ি দিচ্ছেন নার্গিস ফাখরি। উদয় চোপড়া তার বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে দেয়ায় নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগেও উদয় চোপড়া তাদের মধ্যে চলা প্রেমের সম্পর্ক ও বিয়ের ঘোষণার কথা জনসম্মুখে না বলায় দীর্ঘদিনের জন্য মন খারাপ করে আমেরিকায় ছুটে গিয়েছিলেন নার্গিস। তবে ইমরান হাশমির বিপরীতে ‘আজহার’ এবং ‘হাউজফুল ৩’-এর প্রমোশনের জন্যে তাকে ভারতে ফিরে আসতে হয়েছিল। কিন্তু এবার আর কোনো পিছুটান না থাকায় একেবারেই বিরহীকাতর হয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন তিনি।

‘আমেরিকা’স নেক্সট টপ মডেল’-এ অংশ গ্রহণ করা নার্গিস ফাখরি ২০১১ সালে রনবীর কাপুরের বিপরীতে ইমতিয়াজ আলীর ব্লকবাস্টার সিনেমা ‘রকস্টার’-এ অভিনয় দিয়ে বলিউডে যাত্রা করেন। এরপর আর পিছু ফিরতে হয়নি তাকে। ২০১৩ সালে জন আব্রাহামের বিপরীতে মাদ্রাস ক্যাফে, ২০১৪ সালে ‘ম্যায় তেরা হিরো’সহ গত বছরে হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘স্পাই’তেও অভিনয় করেন নার্গিস। এছাড়া ফাটা পোস্টার নিকলা হিরো এবং সুপারস্টার সালমান খানের বাণিজ্যিক সিনেমা ‘কিক’-এ অসাধারণ দুটো আইটেম গানে বাজিমাৎ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *