জনমত জরিপে এগিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনী দৌড়ে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি থেকে দু পয়েন্ট এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার প্রকাশিত রয়টার্স ও ইপসোসের করা এক জনমত জরিপে এমন চিত্রই ফুটে উঠেছে। গত মে মাসের পর থেকে এবারই প্রথম হিলারির থেকে নির্বাচনী দৌড়ে এগিয়ে গেলেন ট্রাম্প। রিপাবলিকান শিবির থেকে ট্রাম্পকে মনোনয়ন দেবার পর এমন জনমত জরিপ তাকে আরও এগিয়ে দেবে বলে মনে করছেন মার্কিন নির্বাচন বিশ্লেষকরা।

গত সপ্তাহে রিপাবলিকান কনভেনশন থেকে সর্বসম্মতিক্রমে ট্রাম্পকে মনোনয়ন দেয়া হয়। সেসময় রিপাবলিকান শিবির থেকে দাড়ানো অন্যান্য প্রার্থীরা নির্বাচনী দৌড় থেকে নিজেদের সরিয়ে আনেন এবং ট্রাম্পকে সমর্থন দান করেন। পাশাপাশি চলতি সপ্তাহের মঙ্গলবার ডেমোক্রেট কনভেনশন থেকে সর্বসম্মতিক্রমে মনোনয়ন পান হিলারি ক্লিনটন। উল্লেখ্য যে, ডেমোক্রেট শিবিরে হিলারির অন্যতম প্রতিদ্বন্দ্বী বার্ণি স্যান্ডার্স নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছেন এবং হিলারিকেই তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলে জানান।

জুলাই মাসের ২২ থেকে ২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য জনমত জরিপে ৩৯ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন দিয়েছে। এর বিপরীতে ভোটাররা হিলারিকে সমর্থন দিয়েছে ৩৭ শতাংশ। আর মোট ২৪ শতাংশ ভোট কোনো পক্ষকেই ভোট দেয়নি। এই জরিপটি মোট চার পয়েন্টে বিভক্ত। এর মানে হলো, দুই প্রার্থীকেই সমানতালে এগিয়ে যেতে হলে সমসংখ্যক পয়েন্ট পেতে হবে। গত শুক্রবার পর্যন্ত হিলারি তিন পয়েন্টে এগিয়ে থাকলেও, নতুন সপ্তাহের মাঝামাঝিতে বাড়তি দুই পয়েন্টে এগিয়ে গেল ট্রাম্প।

এর আগে গত মে  মাসের শেষের দিকে যে জরিপ হয়েছিল সেসময় হিলারির বিপরীতে ট্রাম্প প্রায় দাড়াতে পারেননি বলেই বলা যায়। মোট ভোটের মাত্র শূণ্য দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিলেন ট্রাম্প। অবশ্য তখন রিপাবলিকান শিবিরের শীর্ষস্থানীয় অধিকাংশ নেতাই ট্রাম্পকে সমর্থন দেননি, উল্টো ট্রাম্প যাতে নির্বাচনে দাড়াতে না পারেন সেই চেষ্টা করছিলেন। কিন্তু জাতীয় কনভেনশনের পর সেই অবস্থা পাল্টে যায় রাতারাতি।

২০১৬ সাল প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এখন ক্লিনটনই ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্ধী। কিন্তু নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের বিতর্কিত কথা বার্তার জন্য অনেক সময় তার পক্ষে অনেক সমালোচনা হয়েছে। ডেমোক্রেট শিবির গত সপ্তাহের মতো এবারও এগিয়ে যাবার চিন্তা করেছিল। কারণ রাজনৈতিক সার্বিক পরিস্থিতি প্রায় তাদের অনুকূলেই ছিল। কিন্তু উইকিলিকসের পক্ষ থেকে ডেমোক্রেট শিবিরের বিশ হাজার গোপন ইমেইল প্রকাশ করা হলে ডেমোক্রেট শিবিরে টানাপোড়েন শুরু হয় যায় এবং এই সুযাগেই এগিয়ে যান ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *