সরকারি কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধান করা হবে

বিডি নিউজ ৬৪: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৬ এর চতুর্থ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্ত, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিষয়াবলী নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসনে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এটা শুধু ঢাকায় নয়, প্রত্যেকটা শহর এবং জেলায় করা হচ্ছে। ইতোমধ্যে বেশকিছু সরকারি কর্মকর্তার জন্য আবাসন সমস্যার সমাধান করা হয়েছে। পর্যায়ক্রমে সব কর্মকর্তার জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।’

শুধু জেলা প্রশাসক নয়, সব সরকারি কর্মকর্তারা আবাসন নিয়ে সমস্যায় পড়েন। তাই বিষয়টি বিবেচনা করে বেশিকিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৮০০ স্কয়ার ফিট থেকে শুরু করে সাড়ে ৩ হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট করা তৈরি হবে। সচিবদের অ্যাপার্টমেন্ট হবে সাড়ে তিন হাজার স্কয়ার ফিট। আর মন্ত্রীদের অ্যাপার্টমেন্ট হবে সাড়ে চার হাজার স্কয়ার ফিট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *