জার্মানে বন্দুকধারীর গুলিতে চিকিৎসক নিহত

জার্মানির একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে একজন চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার রাজধানী বার্লিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্টেগলিৎজ এলাকার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে বলে জানা যায়। পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

বন্দুকধারী ব্যক্তি হাসপাতালেরই একজন রোগী। জার্মান পুলিশ জানায়, এটা কোনো সন্ত্রাসী হামলা নয়। বন্দুকধারীর হামলায় হাসপাতালের একজন চিকিৎসক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হামলার পর ওই চিকিৎসককে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)তে রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১৮ জুলাই মিউনিখের একটি রেস্টুরেন্ট ও শপিং সেন্টারে হামলা চালায় এক বন্দুকধারী। ৯ জনকে হত্যার পর আত্মহত্যা করেন ১৮ বছর বয়সী ওই ইরানি বংশোদ্ভূত জার্মান তরুণ। এতে আহত হন আরও অন্তত ২১ জন। ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলার সঙ্গেও কোনও সন্ত্রাসী সংগঠনের সংযোগ পাওয়া যায়নি। পুলিশের ধারণা, হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল।

গত সোমবার জার্মানির একটি ট্রেনে এক আফগান শরণার্থী কিশোর কুঠার হামলা চালায়। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানিতে কুঠার হামলাটি ছিল জঙ্গি আদর্শে অনুপ্রাণিত। এতে অন্তত ২০ জন আহত হন। ওই হামলারও দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *