বিডি নিউজ ৬৪: ঘুষ নেবার কারণে চীনা সেনাবাহিনীর এক শীর্ষস্থানীয় সাবেক জেনারেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি বিচারিক আদালত। প্রেসিডেন্ট হু জিনতাও দেশের সেনাবাহিনীর মধ্যে দুর্নীতি বিরোধী অভিযান চালানোর জন্য দুর্নীতি দমন কমিশন গঠন করলে তদন্তে ওই জেনারেলকে দোষি সাব্যস্ত করা হয়। চীনা সেনাবাহিনীতে দুর্নীতির অভিযোগে শাস্তি দেয়ার ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।
গুয়াও বক্সিয়ং নামের ওই ৭৪ বছর বয়সী সাবেক জেনারেল দীর্ঘীদন ধরেই ক্ষমতাধর সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই দায়িত্ব পালনকালে উচু পদ পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নেবার অভিযোগে অভিযুক্ত হন তিনি। অভিযোগ প্রমাণিত হলে তার সামাজিক মর্যাদা এবং সেনাবাহিনী কর্তৃক দেয়া সকল র্যাঙ্ক কেড়ে নেয়া হয়।
চীনা রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা শিনহুয়া জানায়, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায় গুয়াও বক্সিয়ংয়ের অবৈধ উপায়ে অর্জিত সকল সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছে। অভিযুক্ত জেনারেল সেনাবাহিনীর সদস্য হওয়ায় তার দুর্নীতির চিত্র পুরোপুরি জানা সম্ভব হচ্ছে না। তকে সাউথ চায়না মর্নিয় পোস্ট নামের অপর একটি পত্রিকায় জানানো হয়, গুয়াও বক্সিয়ং প্রায় সাড়ে বারো মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিল বিভিন্ন কর্মীর কাছ থেকে পদোন্নতির কথা বলে।
চীনের বর্তমান প্রেসিডেন্ট চার বছর আগে ক্ষমতায় বসার প্রাক্কালে দুর্ণীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু গত চার বছরে এই প্রতিশ্রুতি পূরণে কোনো অগ্রগতি দেখা না গেলেও, সাম্প্রতিক সময়ে দেশটির জাতীয় মিডিয়ার সমালোচনার প্রেক্ষিতে শেষমেষ একটি কমিশন গঠন করে জিনতাও সরকার। এই কমিশনের তদন্তে ইতোমধ্যে চীনের অনেক দুর্নীতিবাজ ব্যক্তির নাম উঠে এসেছে। সরকারের প্রায় প্রতিটি খাতেই এই কমিশন কাজ করবে বলে জানা যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল