বিডি নিউজ ৬৪: রাজধানীর হাজারিবাগ এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন স্ত্রী। তার নাম হামিদা বেগম (৩৫)।
সোমবার রাত সাড়ে ১১টায় হাজারিবাগ বালুরমাঠ এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্বামী মো. নাছির উদ্দিন পলাতক রয়েছেন।
প্রতিবেশী নুরজাহান বেগম জানান, সোমবার রাত ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে হামিদার বুকের বাম পাশে আঘাত করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। হামিদাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লে এ সুযোগে পালিয়ে যান স্বামী নাছির।
আহত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরাই হামিদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। নিহতের স্বামী নাছির উদ্দিন একজন জুতা বিক্রেতা বলে জানান নুরজাহান।
এ ঘটনা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল