একাধিক বিয়েতে আপত্তি নেই কঙ্গনার

বিডি নিউজ ৬৪: একাধিক বিয়ে করতে আপত্তি নেই বলিউড স্টার কঙ্গনা রানওয়াতের। বলিউডে প্রথমে আদিত্য পাঞ্চোলি, এর পর অধ্যয়ন সুমন, আর সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে নাম জড়িয়েছে কঙ্গনার। হৃতিকের সঙ্গে সম্পর্কের জল তো আদালত পর্যন্তও গড়িয়েছে। সেই কঙ্গনা গত রবিবার ডিজাইনার মানব গঙ্গওয়ানির পোশাকে র‌্যাম্পে হাঁটলেন। সেখানেই কঙ্গনা বলেন, “মানবের সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। আমার প্রথম বিয়ের পোশাক তো ওই ডিজাইন করবে।”

সাংবাদিকরা জানতে চান, ‘প্রথম বিয়ের পোশাক’ মানে কি একাধিক বিয়ে করতে চান তিনি? উত্তরে নায়িকা বলেন, “কেন নয় বলুন তো? আমার মনে হয়, যদি একটা বিয়ে করতে পারি, তা হলে পরে একের বেশি বিয়েও করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *