ভারতে ট্রেন-স্কুল ভ্যান সংঘর্ষে নিহত ৭

বিডি নিউজ ৬৪: ভারতের উত্তর প্রদেশের ভাদোহি জেলায় একটি স্কুল ভ্যানে ও ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৭ শিশু নিহত হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভ বলছে, স্কুলশিশুদের বহনকারী ভ্যানটি বাদোহি জেলার একটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের লেভেল ক্রসিংয়ে কোনো পাহারাদার ছিল না বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে। দুর্ঘটনার সময় স্কুল ভ্যানটিতে মোট ১৯ জন ছিল আরোহী ছিল যাদের অধিকাংশই শিশু।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত সেখানে উদ্ধারের জন্য ছুটে আসে। কিন্তু ঘটনাস্থলেই মারা যায় ৭ জন। বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *