তানোরে জঙ্গিবিরোধী অভিভাবক সমাবেশ

বিডি নিউজ ৬৪: রাজশাহীর তানোরের মুণ্ডুমালা কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবদের নিয়ে জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কামিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য তাছির উদ্দিন। বক্তব্য দেন অধ্যাপক আব্দুর বারী, অভিভাবকদের পক্ষে  আনোয়ারুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষে আলিম দ্বিতীয় বর্ষের তারেক মাহমুদ ও অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা এব্রাহিম খলিল। অভিভাবক সমাবেশে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং গভর্নিং  বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে ইসলাম কোনো দিন সর্মথন করে না। যারা মানুষ হয়ে মানুষকে খুন করতে পারে তারা কোনো দিন জান্নাত পাবে না। তারা ইসলামের পক্ষে হতে পারে না। ছেলে-মেয়েদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখতে অভিভাবকদের পরামর্শ দিয়ে সহকারী অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন বলেন, “কোনো শিক্ষার্থী ১০ দিনের বেশি সময় প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *