বিডি নিউজ ৬৪: মেহেরপুর শহর ও গাংনীর কাজীপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও গাংনী থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের শরীফ উদ্দীন মণ্ডলের ছেলে রিজু আহমেদ মণ্ডল (২৪) ও গাংনীর কাজীপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত আছের উদ্দীনের ছেলে আতিয়ার রহমান (৪৭)।
রবিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের বড় বাজার এলাকার মহিলা কলেজ রোডের কামাল অফসেট প্রিন্টিং প্রেসের সামনে থেকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে তিন গ্রাম হেরোইনসহ রিজু আহমেদ মণ্ডলকে আটক করে।
অপরদিকে, সন্ধ্যা ৬টার দিকে গাংনী থানার পুলিশ কাজীপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আতিয়ার রহমানকে হেরোইনসহ আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল