ভারতে ‘সম্মান রক্ষার্থে’ প্রেমিক-প্রেমিকাকে হত্যা!

বিডি নিউজ ৬৪: কথিত পারিবারিক সম্মান রক্ষার জন্য এবার জীবন দিতে হলো ভারতের এক প্রেমিক জুটিকে। এসব মধ্যযুগীয় নিয়ম মধ্যপ্রাচ্যে ভয়ানকভাবে চালু থাকলেও ভারতেও মাঝে মধ্যে এমন ঘটনার খবর পাওয়া যায়।

এবারের ঘটনা উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। দুই কিশোর-কিশোরীর বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার ঘটনা মেনে নিতে পারেনি কিশোরীর পরিবার৷ তাই কথিত ‘পারিবারিক

সম্মান’ বাঁচাতে বোন এবং তার স্বামীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে দুই ভাই৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা তাদের বোন ও তার স্বামীকে একসঙ্গে দেখতে পেয়ে নিজেদের রাগ সামলাতে না পেরে এবং পারিবারের সম্মানের কথা ভেবেই ওই কিশোর ও তাদের বোনকে নির্মমভাবে হত্যা করা করে৷ এঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *