স্কুল আছে শিক্ষার্থী নেই

বিডি নিউজ ৬৪: শিক্ষক ছাড়া স্কুল একটি বড় সমস্যা ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। কিন্তু এবার একটু ব্যতিক্রম পাওয়া গেল ভারতের মুম্বাইয়ের উত্তর রাজ মহল্লায়। এখানে এককক্ষবিশিষ্ট ছোট একটি সরকারি প্রাইমারি স্কুলে চার জন শিক্ষক আছে কিন্তু নেই কোন শিক্ষার্থী।

ব্যাস্ত নগরীর প্রাণকেন্দ্র রাজ মহল্লায় একটি নয় দুটো সরকারি প্রাইমারী স্কুল আছে। কিন্তু দুর্ভাগ্যের কথা, এই এলাকার কোন ছেলেমেয়েই বছরের শুরুতে স্কুল দুটিতে ভর্তি হয় না। আর এই কারণে প্রতিবছর নিয়োগ দেয়া শিক্ষকদের বদলি করে পাঠিয়ে দিতে হয় অনত্র এমনটিই জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা অনুরাগ জেসওয়াল।

তিনি বলেন, ‘আমরা আমাদের সাধ্যমত সব সুযোগ সুবিধাই দিয়ে থাকি স্কুল দুটিতে, কিন্তু এরপরও আমরা কোন শিক্ষার্থী পাই না। আর তাই বাধ্য হয়ে শিক্ষকদের অনত্র বদলি করে দিতে হয়’। একজন শিক্ষক বলেন, ‘গত বছর আমরা আটজন ছেলেমেয়ের ভর্তি নেই। যার মধ্যে চার জন্য পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল আর বাকি চারজন অন্য প্রাইমারী স্কুলে চলে যায়।’ তবে এভাবে শিক্ষার্থীদের চলে যাওয়ার পেছনে কোন সুস্পষ্ট কারণ খুঁজে পায়নি শিক্ষক কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *