আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

বিডি নিউজ ৬৪: শনিবার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে

বুধবার দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *