বিডি নিউজ ৬৪: তুরস্কে গত সপ্তাহে ব্যার্থ সামরিক অভ্যুত্থানের পর উইকিলিস নামক ওয়েবসাইটটিতে প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। টেলিকম ওয়াচডগ গত বুধবার এ তথ্য জানিয়েছে।
ওয়াচডগ জানায়, উইকিলিস গত মঙ্গলবার আঙ্কারা পার্টির ২০১০ থেকে শুরু করে এ বছরের জুলাই মাস পর্যন্ত প্রায় ৩০ হাজারের মতো ইমেইল বার্তা প্রকাশ করে দিয়েছে। সূত্র-রয়টার্স।
এদিকে উইকিলিস তাদের নিজস্ব ওয়েবসাইটে বলেছে, ‘এই ইমেইলগুলো সেনাবাহিনীদের অভ্যুত্থান এবং কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়।’
তুরস্কের টেলি কমিউনিকেশন বোর্ড জানায়, প্রশাসনের পক্ষ থেকে এই ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য যে, তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর চাকরিচ্যূত ও গ্রেপ্তারের শিকার হয়েছে দেশটির ৫০ লাখের বেশি মানুষ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল