বিডি নিউজ ৬৪: বাবা হয়ে সন্তানকে অপহরণ করার ঘটনা পৃথিবীতে বিরল। অবাক হলেও এমনটাই ঘটেছে সৌদি আরবের রিয়াদে। বাবা হয়ে পাঁচ সন্তানকে অপহরণ করে তুরষ্কের একটি শরণার্থী শিবিরে ফেলে রেখে আসে। স্ত্রীর সঙ্গে তালাক হওয়ার পর কোর্ট সন্তানদের দেখাশোনার দায়িত্ব মায়ের হাতে তুলে দেয়। আর এতে স্ত্রীর উপর প্রতিশোধ নেয়ার জন্য এমন কাজ করেন পাষাণ্ড এই বাবা।
স্ত্রীর ভাষ্যমতে, ‘আমাদের ছাড়াছাড়ি হওয়ার পর কোর্ট সন্তানদের দায়িত্ব আমাকে দেয়। এরপর সে একদিন আমাদের বাড়িতে আসে। আমাকে এবং আমার মাকে রাজি করায় এই বলে যে, সে বাচ্চাদের ঘুরতে নিয়ে যেতে চায়। আমরা বিশ্বাস করে তার হাতে বাচ্চাদের তুলে দেই। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায় আমার সন্তানরা ফিরে আসে না। এরপর আমি জানতে পারি সে আমার সন্তানদের অপহরণ করেছে। এরপর তাকে প্রশ্ন করা হলে বাচ্চারা এখন কোথায় আছে সে জানায়, তাদেরকে তার দাদির কাছে সিরিয়াতে রেখে এসেছি।’
এই খবর পাওয়ার পর তিনি তুরষ্কের সৌদি দূতাবাসে ফোন করে এবং জানতে পারে সেখানে তার সন্তানরা বিপদে আছে। তাদেরকে সিরিয়ার কাছিাকাছি তুরষ্কের একটি শরণার্থী শিবিরে রেখে আসা হয়েছে। তিনি আরো বলেন, ‘আমি আমার সন্তানদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্রমন্ত্রনালয়ের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে সাহায্য করবে বলে আশ্বস্ত করেছেন।’
উল্লেখ্য যে, পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট যে তার একটি কঠিন ব্যাধি রয়েছে এবং তার আর এক সন্তানের চোখের সমস্যা রয়েছে। তাদেরকে সবসময় মেডিকেল চেক আপের মধ্যে রাখতে হয়। আঙ্কারার সৌদি রাষ্ট্রদূত আদেল মিদ্রাদ বলেন, ‘যে পাঁচ শিশু শরণার্থী শিবিরে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমরা কর্তৃপক্ষের কাছে সকল কাগজপত্র হস্তান্তর করেছি। আশা করছি খুব দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে আনতে পারবো।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল