বিডি নিউজ ৬৪: ভারতের ছত্তিশগড়ে ২০১৩-১৫ বছরের মধ্যে এইডস রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দেড় হাজারেরও বেশি। ভারতের বিধানসভায় গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়। সূত্র-এনডিটিভি।
বিধানসভায় এমএলএ অমিত জোগির একটি প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ ও পরিবার পরিকল্পনা মন্ত্রী অজয় চন্দরকার বলেন, ‘রাজ্যে ২০০১৩, ১৪ এবং ১৫ সালে মোট এইডস রোগীর সংখ্যা ৮,৯৭৮ জন। আর এই রোগে মৃতের সংখ্যা ১,৫৮৮ জন।’
তিনি আরো বলেন, ‘এইডস রোগীর সংখ্যা কমিয়ে আনতে এইডস নিয়ন্ত্রন সোসাইটি ২০টি শূন্য পদে বিভিন্ন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। তার মধ্যে রয়েছে ১১ জন সহকারি পরিচালক এবং ছয় জন উপ-পরিচালক।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল