কুষ্টিয়ায় ম্যাটসের শিক্ষকসহ আটক ৯

বিডি নিউজ ৬৪: জঙ্গিবাদবিরোধী অভিযানে মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) এক শিক্ষকসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ম্যাটসের ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। এ সময় জিহাদি বই ও শিবিরের চাঁদার রশিদসহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক ওবাইদুর রহমান জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এরমধ্যে শিক্ষক আলম হোসেনসহ ম্যাটসের ৮ শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে তিনি স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *