আনোয়ারায় ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার

বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম উপজেলার আনোয়ারায় অভিযান চালিয়ে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গহিরা  থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটকও করা হয় বলে কোস্টগার্ড চট্টগ্রাম জোনের ল্যাফটেনেন্ট কমান্ডার জুলহাস ফয়সাল জানিয়েছেন।

আটককৃতদের নাম জানাতে না পারলেও এদের একজনের বয়স ৬০ আরেকজনের বয়স ৪৫ বলে জানিয়েছেন ল্যাফটেনেন্ট কমান্ডার জুলহাস ফয়সাল।

তিনি বলেন, ‘মায়ানমার থেকে শহরের উদ্দেশ্য বোটে করে ১০ লাখ পিস ইয়াবা আনছে একদল মাদক ব্যবসায়ী, এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি স্পেশাল টিম পাঠায়। স্পেশাল টিমের অভিযানের খবর পেয়ে বোট থেকে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী পালাতে পারলেও দুইজনকে আমরা ইয়াবাসহ ধরে ফেলি।’

এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুই মাদক ব্যবসায়ীকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘কোস্টগার্ডরে একটি টিম ৫০ হাজার ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে।’

বাকি ৯ লাখ ৫০ হাজার ইয়াবার খবরের ব্যাপারে জানতে চাইলে ওসি আবদুল লতিফ জানেন না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *