মহম্মদপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত ১

বিডি নিউজ ৬৪: জেলার মহম্মদপুর উপজেলার ভবানীপুর গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুর রশিদ বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ পেশায় একজন ঘটক। তিনি ওই গ্রামের মৃত জীবন বিশ্বাসের ছেলে।

নিহতের ভাতিজা শাহিন বিশ্বাস জানান, বিয়ের ঘটকালির পাওনা টাকা চাওয়া নিয়ে একই গ্রামের ফিরোজ মণ্ডলের সঙ্গে সোমবার রাত আটটার দিকে তার বাকবিতণ্ডা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে ফিরোজ মণ্ডল তার লোকজন নিয়ে আব্দুর রশিদ বিশ্বাসের বাড়িতে ঢুকে তাকে লাঠিপেটা করলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, ‘পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *