বিডি নিউজ ৬৪: জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলে র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী জঙ্গিবিরোধী বিশেষ অভিযান শুরু করেছে।
সোমবার ভোর থেকে সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দির ট্যাংরাকুটা চর এবং ধুনট নিমগাছী এলাকায় র্যাবের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে। এসব দুর্গম অঞ্চলে জঙ্গিদের আস্তানার সন্ধান পেয়ে যৌথবাহিনী এই অভিযান শুরু করে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান, অভিযান শেষে র্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল