চোখে চোখ রাখতে হবে
চোখে চোখ রেখে কথা বলতে না পারার অভ্যাস আপনাকে পেছনে ঠেলে দেবে। শ্রোতা একজন হোক, আর হাজার জন হোক—কথা বলতে হবে চোখে চোখ রেখে। এতে করে চোখেমুখে আপনার আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠবে।
রোবট হওয়া যাবে না
রোবটের মতো দাঁড়িয়ে থাকলে কারো মনোযোগ আকর্ষণ করতে পারবেন না। কিন্তু হাতের নড়াচড়াতেই যুদ্ধের অর্ধেক জয় করা সম্ভব। তাই কারো সঙ্গে কথা বলার সময় চোখ থেকে শুরু করে হাত—সব কিছুই স্বাভাবিক রাখতে হবে। নইলে অন্যের চোখে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন না।
সটান থাকা
আপনার দাঁড়িয়ে থাকা কিংবা বসে থাকা দেখেই অনেকে বুঝে ফেলবে আপনি কতটা আত্মবিশ্বাসী। তাই ঘাড় উঁচিয়ে ও সটান বুকে সামান্য পেছনের দিকে হেলিয়ে কথা বলুন। এতে আত্মবিশ্বাস ও পেশাদারত্ব প্রকাশ পাবে।
পা-ও গুরুত্বপূর্ণ
হাঁটাহাঁটি বা দাঁড়ানোর ভঙ্গিও গুরুত্বপূর্ণ। ধরা যাক, কারো সামনে দাঁড়িয়ে কেউ একজন কোনো বিষয় বোঝাতে চাইছে। যদি দেখা যায় ওই ব্যক্তি ক্রমাগতভাবে নিজের শরীরের ভর এক পা থেকে আরেক পায়ে স্থানান্তরিত করছে, তাহলে বুঝতে হবে সে নিজের ওপরই আস্থাশীল নয়।
আদর্শ করমর্দন
অনেকেই মনে করে, দুর্বল হ্যান্ডশেকের মাধ্যমে নিজের আত্মবিশ্বাসের জানান দেওয়া যায় না। এ জন্য তাঁরা করমর্দনে এমন শক্তি প্রয়োগ করেন যেন হাড়গোড় চুরমার করে ফেলবে। এ ধরনের ভুল করতে যাবেন না। হালকা শক্তি প্রয়োগ করুন যাতে আন্তরিকতার ছাপ থাকে।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল