ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লোকমান হোসেন (৩২) নামের এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও চারটি চাপাতি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোর পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার মীরপুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন আহাম্মেদ জানান, ভোরে মহাসড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল লোকমান ও তার দল। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ডাকাত লোকমান ঘটনাস্থলেই মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *