ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিডি নিউজ ৬৪: জেলার সদর উপজেলার নুরপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক শাহীনুজ্জামান (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আহত মোটরসাইকেলের আরোহী অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে এঘটনা ঘটে। আহত জয়নালের অবস্থাও আশঙ্কাজনক। নিহত শাহীনুজ্জামান পিরোজপুর গ্রামের এলেক উদ্দীনের ছেলে। সে স্থানীয় জিনিয়াস ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আহত জয়নাল একই গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানান, শাহীনুজ্জামান তার প্রতিবেশী জয়নালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কোমরপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। নুরপুর মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুই জনই সড়কের ওপরে ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হয়।

পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত জয়নালের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া রেফারের প্রক্রিয়া চলছে বলে জানান চিকিৎসকরা।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটিকে (যার নং ঢাকা মেট্রো ঠ ২০-০৭৮২) আটক করেছে।

এবিষয়ে মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ও ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *