সানিয়ার প্রেমিক হওয়ার খায়েশ শাহরুখের!

বিডি নিউজ ৬৪: বিশ্বখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জার প্রেমিক হওয়ার খায়েশের কথা জানালেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে তা বাস্তবে নয়, বরং সিনেমার পর্দায়। হ্যাঁ। সানিয়া মির্জার উপর সিনেমা নির্মাণ হলে তার প্রেমিকের চরিত্রে অভিনয়ের বায়না দিয়ে রেখেছেন শাহরুখ খান।

সদ্য প্রকাশ পেল ভারতের তুমুল জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জার উপর তার বাবার লেখা জীবনী গ্রন্থ ‘এইচ এগেইনস্ট ওডস’। ভারতের হায়দ্রাবাদে হয়ে গেল বইটির প্রকাশনা উৎসব। আর এখানে সানিয়ার উপর লেখা জীবনী গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বলিউডের অন্যতম সুপারস্টার শাহরুখ খান। আর সেখানেই সানিয়ার সঙ্গে অনস্ক্রিনে রোমান্স সঙ্গী হওয়ার প্রস্তাব রাখেন শাহরুখ।

বলিউডে এখন চলছে অহরহ বায়োগ্রাফিক্যাল সিনেমা নির্মাণ। আর তারমধ্যে খেলোয়ারের জীবনী নির্ভর সিনেমায় বেশি হচ্ছে। বাগ মিলখা বাগ, মেরিকম কিংবা সর্বশেষ সুলতান-এর মত সিনেমাগুলো বলিউডে বক্স অফিসও রেখেছে একেবারে পুরোদস্তুর চাঙ্গা। আর এইজন্যই সানিয়া মির্জার জীবনী নিয়েও সিনেমা নির্মাণের কথা ভাবছেন শাহরুখ।

তাই সানিয়ার প্রেমিক হতে তার জীবনী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ছাড়া মুখ্যম সময় ছিলই না শাহরুখের। বই প্রকাশনা অনুষ্ঠানেই তাই সানিয়াকে উদ্দেশ্য করে শাহরুখ বলে উঠেন, কখনো যদি সানিয়ার জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি হয় আর সেটাতে সানিয়া কি তাকে(শাহরুখ) প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে দেবেন?

শাহরুখের প্রেমিক হওয়ার খায়েশ নিয়ে অবশ্য সানিয়া হাসতে হাসতেই খুন। তবে শাহরুখ খুব প্রফেশনালি জানালেন, যদি সানিয়ার জীবনী নিয়ে সিনেমা তৈরি হয় তাহলে সেটার প্রযোজনাও তিনিই করবেন।

অন্যদিকে বই প্রকাশনা অনুষ্ঠানে সানিয়া মির্জাকে ভারতের গর্ব বলে উল্লেখ করেন। সানিয়াকে নিয়ে শাহরুখ বলেন, সানিয়া অন্য যে কারো চেয়ে আমাদের ভারতেকে গর্বিত করেছে। এই জাতি পিটি উষা, মেরি কম এবং সানিয়া মির্জাকে সর্বদায় স্মরণ রাখবে। তাদের জন্যই আজ অসংখ্য তরুণ ছেলে-মেয়ে ক্রীড়ায় মনোনিবেশ করছে। পেশা হিসেবে খেলাধুলাকে বেছে নিচ্ছে। এবং প্রতিনিয়তই তারা আমাদের গর্বিত করছে।

উল্লেখ্য, চলতি বছরে ‘ফ্যান’ মুক্তির পর বর্তমানে বেশ কিছু ছবির কাজে ব্যস্ত আছেন শাহরুখ। আসছে বছরের জানুয়ারিতে মুক্তির প্রতীক্ষায় আছে তার আলোচিত ‘রইস’ ছবিটি। এছাড়া গৌরি সিন্ধের ছবিতে আলিয়া ভাটের বিপরীতে ‘ডিয়ার জিন্দেগি’ এবং ইমতিয়াজ আলির ছবির শুটিং শুরু করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *