শাহজাদপুরে রাস্তা থেকে ককটেল উদ্ধার

বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজল শেখের বাসার একশ গজ দূরে রাস্তার উপর থেকে পরিত্যক্ত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মনিরামপুর বাজারের মুজিব সড়ক থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।

এদিকে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতার বাড়িতে বুধবার রাতে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কিন্তু ককটেল দুটি বিস্ফোরিত হয়নি। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুটি উদ্ধার করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *