বিডি নিউজ ৬৪: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গুলশানের ঘটনায় ৬ বিদেশি জাপানি নাগরিক হত্যার পর পদ্মা সেতু ও মেট্টোরেলসহ বড় বড় প্রকল্পের কাজের কোনো প্রভাব পড়বে না। আর বড় বড় প্রকল্প গ্রহণ করলেই চলবে না। সড়ক পথের শৃঙ্খলা ফিরিয়ে আসতে হবে।’
বৃহসপতিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর বাবুবাজার ব্রিজ (নয়াবাজার প্রান্ত) এলাকায় মিটারবিহীন সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেলসহ ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজধানীর নিয়ন্ত্রহীনভাবে যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত রাজধানীর যানজট দূর হবে না। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত বড় বড় প্রকল্প বাস্তবায়ন হলেও এর সুফল পাওয়া যাবে না।’
মেট্টোরেল রুট-১ এবং মেট্টোরেল রুট-৫ এই দুটি রুটের সম্ভাব্যতা যাচাইয়ের কাজসহ অন্যান্য কাজ এগিয়ে নিতে জাপান সরকার অত্যন্ত আন্তরিক। যেসব কর্মকর্তা জঙ্গিদের হাতে নিহত হয়েছেন তাদের স্থলে নতুনদের নিয়োগ দেয়া হবে বলে সেতুমন্ত্রী জানান।
এ সময় মন্ত্রী বাবুবাজার এলাকায় মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার করার জন্য পরামর্শ দেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল